প্রতিষ্ঠানের ইতিহাস

মমতাজ আলী উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার শিক্ষা ও সংস্কৃতির অন্যতম আলোকবর্তিকা। বহু বছর আগে গ্রামের শিক্ষিত ও সমাজহিতৈষী ব্যক্তিদের প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা দাতা মমতাজ আলী সাহেব ছিলেন একজন মানবপ্রেমী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি বিশ্বাস করতেন, শিক্ষাই একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে। সেই ভাবনা থেকেই তিনি তাঁর জমি ও অর্থ দান করে বিদ্যালয় প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেন। প্রথমদিকে বিদ্যালয়টি ছিল একটি সাধারণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। অল্প কিছু শিক্ষক ও সীমিত শ্রেণিকক্ষ দিয়েই শিক্ষার কার্যক্রম শুরু হয়। কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পায় এবং বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসে, ফলে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়।নদীর তীরে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়। তারইধারাবাহিকতায় প্রতি বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেআসছে। অদ্যাবদি উক্ত বিদ্যালয়টি পল্লী নিবৃত্ত এলাকার জনগণের জন্য এক শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে।.....

বিস্তারিত

Our Teacher